বামনায় ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা, বরগুনা বামনা
আজ ১৯/০৯/২০২৫ রোজ শুক্রবার বেলা ১০-৩০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার কলেজ রোডস্থ ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আমরা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিনহাওলাদার,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক, ম্যানেজার এজেন্ট ব্যাংকিং পটুয়াখালী রিজিওন,মোঃ আয়নাল আবেদিন শাখা ব্যবস্থাপক ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বামনা, বরগুনা, মোঃ আনোয়ার হোসেন সেলিম মিয়া, নুরুন্নবী নাইমুর রহমান, হাওয়া আক্তার পপি, দেশব্যাপী আর্থিক সচেতনতা ও সাক্ষরতা বাড়াতে বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে উঠান বৈঠকের আয়োজন করছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং।
গত অক্টোবর মাসে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে ৫ বছরপূর্তি উপলক্ষে সারাদেশে বিশেষ করে স্থানীয় হাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রাহকদের আঙ্গিনায় আর্থিক শিক্ষা কার্যক্রম জোরদার করে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত– ব্র্যাক ব্যাংক গ্রাহক, এজেন্ট, রেমিট্যান্স সুবিধাভোগী, ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ এবং মাঠ পর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের নিয়ে এ রকম অসংখ্য সেশনের আয়োজন করে, যা ‘উঠান বৈঠক’ নামে বেশ পরিচিত। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ময়মনসিংহ, নেত্রকোনা, শরীয়তপুর, নড়াইল, পাবনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, রংপুর, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, ঠাকুরগাঁওসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই দিকনির্দেশনামূলক উঠান বৈঠকের আয়োজন করে। এসব বৈঠকের মাধ্যমে আর্থিক স্বাক্ষরতা বেড়েছে।
এসব অংশগ্রহণমূলক বৈঠকে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, এফডিআর ও ডিপিএসের মাধ্যমে সঞ্চয়ের সুবিধা, ঋণপ্রাপ্তির ক্ষেত্রে করণীয়, রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে বৈধ চ্যানেল ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ডিজিটাল ব্যাংকিং সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উঠান বৈঠক আয়োজন সাধারণত একটি প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সমাপ্ত হয়, যেখানে উপস্থিত শ্রোতারা নিজেদের বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং ব্যাংক কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর দেন।
ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষের আর্থিক ব্যবস্থার আওতায় নিয়ে আসা। আমরা ‘উঠান বৈঠক’-এর মতো অংশগ্রহণমূলক সেশনগুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে বেসিক ব্যাংকিং ও আর্থিক সেবার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি।
ব্র্যাক ব্যাংকের ১ হাজার ৪০টি আউটলেটের ৭৯ শতাংশই গ্রামে এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এজেন্ট ব্যাংকিং চ্যানেল অপরিহার্য। গত ৫ বছরে ব্র্যাক ব্যাংক আয়োজিত ‘উঠান বৈঠক’ সেশনে ৪০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
