শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | সমবানী

‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট আগত রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার রিকাবী হাইস্কুল মাঠে মনোরম পরিবেশে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ও জাতীয়তাবাদি দলের আয়োজনে আলিহাট আগত রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে বিকেলের পরে থেকে প্রত্যন্ত গ্রামের এই মাঠে ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

পরে বিকেল সাড়ে চারটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উক্ত টুর্নামেন্টের সভাপতি ও ছাত্রশিবির নেতা জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী,

টুর্নামেন্টের সভাপতি জহুরুল ইসলাম বলেন, সমাজের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে এবং মোবাইল আসক্তি থেকে দূরে সড়ে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ডাবল গরু ফুটবল টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম মায়ের দোয়া উচাই দল অংশ গ্রহণ করে।
খেলার নির্ধারিত সময়ে পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে একটি গরু ও রানার্সআপ দলের হাতে একটি গরু তুলে দেন অতিথি বৃন্দ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading