কৃষকরাই আমাদের বড় প্রাণ, কৃষকদের কথা সবার চিন্তা করতে হবে – কৃষি উপদেষ্টা।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকরাই আমাদের বড় প্রাণ, কৃষকদের কথা সবার চিন্তা করতে হবে। প্রায় ৪০ ভাগ শ্রমিক কৃষির সাথে জড়িত। কিন্ত কৃষকরাই সবচেয়ে বেশী বঞ্চিত হয়। কৃষকের কিভাবে উন্নতি করা যায় সেই চিন্তা সবার করতে হবে। সরকার বি এ ডিসির মাধ্যমে সার, বীজ, পানি সহ সব ব্যবস্থা করে দিয়েছে।
৫শ কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছি কিন্ত এর পর ও আমি আসার সময় দেখলাম সব জমি খালি পড়ে আছে। তিনি আরও বলেন, কৃষক ভাইরা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে তাই কৃষকরাই আমাদের চাইতে ধন্যবাদ পাওয়ার বেশী উপযুক্ত। আপনারা কম দামে জিনিস খেলে খুশী হন কিন্ত কৃষক বঞ্চিত হন। এবার আলু ভাল ফলন হলেও কৃষকরা দাম পাচ্ছেন না ।
ধানের মোটামুটি ন্যায্য দাম এজন্য দিয়েছি যাতে কৃষকরা বঞ্চিত না হন। ধান সংগ্রহ করতে যেন দালাল, ফড়িয়া মুক্ত হয় প্রকৃত কৃষক গুদামে ধান বিক্র করতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করব। কৃষি উপদেষ্টা ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণ শ্রী ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামের পার্শ্বে দেখার হাওরের বোরো ধান কাটা আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন কালে এসব কথা বলেন।
এ সময় সিলেট বিভাগের কমিশনার খান মোঃ রেজা উন নবী ,সিলেট রেঞ্জ ডিআইজি মোশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক বিমল চন্দ সোম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর ইউএনও অতীশ দর্শী চাকমা,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বলেন ক্রিমিনালদের হ্যান্ডঅভার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই।
স্বরাষ্ট্র উপদেষ্ঠা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরো বাড়বে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেনো রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছেন এই সরকার যেনো আরো অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।
থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন— সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জেরডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
