হাটহাজারী থেকে নিখোজ বেল্লাল হোসাইনকে জীবিত ফেরৎ চেয়ে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা, বামনা, বরগুনা
আজ ২৮ এপ্রিল রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের ৫ নং ওয়ার্ডের আমির হোসেন খন্দকারের ছেলে হাফেজ মোঃ ওমর (বেল্লাল হোসাইন) অপহরন হয়েছে জীবিত অবস্থায় ফেরৎ চেয়ে মানববন্ধন করেন তার পরিবার ও এলাকাবাসী গত-১৫-০৭-২০২৪ ইং চট্টগ্রাম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম আরবী বিশ্ববিদ্যালয়, হাটহাজারী থেকে নিখোজ হওয়া
বরগুনা জেলার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা ৫নং ওয়ার্ড নিবাসী মোঃ আমির হোসেন এর ছেলে হাফেজ মোঃ ওমর ( বেলাল হোসাইন)’কে জীবিত পাওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করার জন্য অপহৃত হওয়া ভিকটিমের পরিবার ও এলাকাবাসি মানববন্ধনে ভিকটিমের মা, বাবা, তাদের হাফেজ ছেলেকে জীবিত পাওয়া সহ উক্ত কলেজের শিক্ষক তরিকুল ইসলাম ও ভিকটিমের সহপাঠি মোঃ সিফাত উল্লাহকে অবিলম্বে পুলিশ হেফাজতে নিয়ে বিচারের আওতায় তাদেরকে জিজ্ঞাশাবাদ করে দ্রুত ভিকটিম বেল্লাল’কে উদ্ধার করার দাবি করেন।
উক্ত মানববন্ধনে ভিকটিমের পরিবার, শুভাকাঙ্খী, এলাকাবাসী ও ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য ভিকটিম বেল্লাল চট্টগ্রাম হাটহাজারী আল- জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম আরবী বিশ্ববিদ্যালয়ে কিরাতুল জামাত বিভাগে পড়াশুনা করতো। উক্ত অপহরন বিষয় গত-২৯-০৮- ২০২৪ইং তারিখ ভিকটিম মোঃ বেলালের ভাই মোঃ সুমন হাটহাজারী থানায় ০১টি জিডি এন্ট্রি করেন (জিডি নং- ১১৪৯)।
এসময় ভক্তব্য রাখেন ভিকটিমের পি তা মোঃ আমির হোসেন, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, হলতা ডৌয়াতলা সমবায় মাঃ বিঃ প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন তালুকদার ও এলাকাবাসী প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
