সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে নকল ব্যাটারি পানি তৈরি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

০ টি মন্তব্য 19 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
print news | শ্রীপুরে নকল ব্যাটারি পানি তৈরি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা | সমবানী

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার দক্ষিণপাড়া এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি পানি তৈরি ও বাজারজাত করার দায়ে রয়েল ব্যাটারি ওয়াটার নামক কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানার মালিককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ।

বরিবার (২মার্চ) দুপুরে উপজেলার আবদার গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে রয়েল ব্যাটারী ওয়াটার কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টু(৩২)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড করেন বিএসটিআই গাজীপুর ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোল্লা ও শ্রীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজার জাত করার কারনে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও কারখানার মালিককে ২০১৮/৩০ ধারায় ২মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading