রাঙ্গাবালীতে পূজামন্ডপ পরিদর্শনকালে শের-ই-বাংলা নৌঘাটির নির্বাহী কর্মকর্তা‘যেকোন অপতৎপরতা মোকাবেলায় নৌবাহিনী প্রস্তুত’
প্রতিনিধিঃ
মোঃমনিরুল ইসলাম, রাঙ্গাবালী,পটুয়াখালী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীর পূজামন্ডপ ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন নৌবাহিনীর বানৌজা শের-ই-বাংলা নৌঘাটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী। বুধবার বিকেলে উপজেলা সদরের বাহেরচর বাজারে অবস্থিত সাবর্জনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারের সার্বজনীন শ্রী শ্রী মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সঙ্গে আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন নৌবাহিনীর এই কর্মকর্তা। এসময় নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ শিকদার এবং রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন উপস্থিত ছিলেন।
পরে বানৌজা শের-ই-বাংলা নৌঘাটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ‘শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর ও সাফল্য মন্ডিত করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশে সশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ পূর্জমন্ডপের নিরাপত্তার স্বার্থে নৌবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত আমাদের নৌবাহিনীর সদস্যরা পূজামন্ডপগুলোতে টহল দিচ্ছে। যেকোন অপতৎপরতা মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী সদা প্রস্তুত রয়েছে। নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকরা ২৪ ঘন্টা উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চত করছে। দেশের স্বার্থবিরোধী অপতৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.


