কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
“স্বপ্ন দেখ,পথ তৈরি করো” এই শ্লোগানে দুই দিন ব্যাপি কুড়িগ্রাম গার্লস ড্রিম ফেয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের কুড়িগ্রাম জেলা অফিস চত্বরে রবিবার অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই খুদা।
সোমবার কুড়িগ্রাম সদর উপজেলাসহ রাজারহাট, উলিপুর, চিলমারী,চর রাজিবপুর ও রৌমারী উপজেলা থেকে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক কিশোরী-নারী শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে অনুপ্রেরণামূলক আলোচনা করেন নারী মিডিয়াকর্মী হিসেবে ঢাকাস্থ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব প্রোডাকশন ও ফ্যাসিলেটর, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের নায়লা পারভীন পিয়া। অনুষ্ঠানে শত বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতাকে জয় করে জীবনকে আরো সুন্দরভাবে রাঙিয়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারী তরুণীরা। পারিবারিক অস্বচ্ছতা, বাল্যবিয়ে ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের গল্প শোনান মেলায় আসা কিশোরীরা। সোমবার ফেয়ারের শেষ দিনে তরুণীদেরকে আত্মনির্ভরশীল হতে প্রশিক্ষণ প্রদান ও গার্লস ড্রিম ফেয়ায়ের সমাপ্তি ঘোষণা করা হয়।
দু’দিন ব্যাপী মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, মহিদেব যুব সমাজকল্যাণ সংস্থার ডেপুটি ডিরেক্টর মইনুল হক, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান প্রমুখ।
মেলায় প্রজেক্টের সাফল্য হিসেবে জানানো হয়, বিগত ২০২২ সাল থেকে ২০২৫সালের এপ্রিল পর্যন্ত-২০২টি বাল্যবিবাহ প্রতিরোধ করার পাশাপাশি জেলার ৬টি উপজেলায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে টিভেটে-২২৮জন, মেনটরশীপ প্রশিক্ষণে ৫৪৫জন, আইসিটি প্রশিক্ষণে ১৩৯জন, দ্রুত আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণে ১হাজার ৮৭৫জন অংশগ্রহন করে এবং তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
