মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে- জুলফিকার আলী

০ টি মন্তব্য 5 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক , মোংলা
print news | বিএনপি ক্ষমতায় গেলে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে- জুলফিকার আলী | সমবানী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোংলা পৌর সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জুলফিকার আলী বলেন, নির্বাচন ষড়যন্ত্র চলমান। তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে ব্যবসা করতে পারবে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কালে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী একথা বলেন।

তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।

যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।

দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তিনি।

এসম তিনি পথচারী, ব্যবসায়ী, যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

প্রচারণায় উপজেলা বিএনপি সভাপতি মান্নান হালদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি,সাবেক যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, যুবনেতা ও সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, ৫নং সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সালাম বেপারী, পৌর ৩নং ওয়ার্ড সভাপতি সাহেবের মল্লিক, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ৬নং সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading