সেবা উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর- বাংলাদেশ রেলওয়ের গণশুনানিতে।
প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেলওয়ের গনশুনানি, লালমনিরহাট বিভাগে অনুষ্ঠিত হয়। এই গণশুনানিতে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সেবাগ্রহীতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের আওতাধীন বিভিন্ন সেবা কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও নিশ্চিত করতে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গণশুনানিতে বিভিন্ন সেবাগ্রহীতা ও ভুক্তভোগী নাগরিকরা রেলসেবা সংক্রান্ত অভিযোগ, দুর্ভোগ ও প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে—টিকিট সেবা সহজিকরণ, ট্রেন চলাচল সঠিক সময়ে নিশ্চিত করা, নতুন ট্রেন সংযোজন, স্টেশন এলাকার নিরাপত্তা বৃদ্ধি, রেলওয়ে সম্পত্তির দখলমুক্তকরণ এবং যাত্রী সেবায় কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি উঠে আসে।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে রেল কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের অর্থে পরিচালিত রেলওয়ের প্রতিটি সেবা যেন সেবাগ্রহীতার দোরগোড়ায় পৌঁছে—সেই বিষয়টিই সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান বক্তারা।
ডিআরএম বলেন, গণশুনানির মাধ্যমে জনগণের অভিযোগ ও চাহিদা সরাসরি শোনা যায় এবং এতে করে দ্রুত সমাধানের সুযোগও তৈরি হয়। ভবিষ্যতে নিয়মিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে রেলওয়ে আরও জনগণবান্ধব ও সেবাকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গণশুনানি শেষে সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অতীতে রেলওয়ের অনেক সমস্যার সমাধান তারা জানাতে না পারলেও এখন সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরতে পারছেন, যা অভিযোগ নিষ্পত্তিকে আরও সহজ ও কার্যকর করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম। আরও উপস্থিত ছিলেন পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জনপ্রশাসন কর্মকর্তা মোর্শেদ আলম, এস্টেট কর্মকর্তা মনজুর হোসেন, ডিএমই লোকো কর্মকর্তা ধীমান ভৌমিক এবং রেলওয়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
