দীর্ঘ ১১ বছর পর বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার সবচেয়ে বহৎ তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার। দীর্ঘ ১১ বছর পর বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে আসছে ১৫ জানুয়ারি বুধবার সকাল থেকে ৮ থেকে বিকাল ৫ পর্যন্ত চলবে ভোটগ্রহণ। উক্ত বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ৭ জন প্রার্থী, সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাদাঘাট বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি’র চেয়ারম্যান মো. জুনাব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এই বাজারের মোট ভোটার সংখ্যা ১২২৯ জন। ভোট গ্রহণ হবে ১৫ জানুয়ারি। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর বাজারে নির্বাচন হতে যাওয়ায় ব্যবসায়ী এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ভোটার ও সব প্রার্থীদের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচান অনুষ্ঠিত হবে। এখানে কোন কারচুপির সুযোগ থাকবে না
অনেকদিন পর নির্বাচন পেয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। বাজারের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীক শোভা পাচ্ছে। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে সকল থেকে মধ্যে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।
ভোটারেরাও বাজারের কাঙ্খিত উন্নয়নে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত এখন বাদাঘাট বাজার এলাকা। এবারের নির্বাচনে সভাপতি পদে বিগত নির্বাচনে অল্প ভোটে পরাজিত প্রার্থী মো. রুহুল আমিন (আনারস ), সাবেক সভাপতি মৃত আলহাজ্ব ফজলুল হকের ছেলে মো. আব্দুল গণি( ঈগল পাখি), নজরুল ইসলাম সিকদার ( ঘোড়া) সেলিম হায়দার (মোটরসাইকেল), মোহাম্মদ আবুল হোসেন(চাকা), মো. আজিজুর রহমান( ছাতা) , মো. আমির শাহ ( চেয়ার) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ—সভাপতি পদে আব্দুর রউফ(, ইসলাম উদ্দিন, যুবায়ের আহমদ, ফারুক মিয়া। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন, মো. আবুল কালাম, কাজী আবুল ফজল, ওবায়দুর রহমান শাওন, শেখ শফিকুল ইসলাম, শাহিন মিয়া, সাইফুল ইসলাম, সিরাজ মিয়া, হারুন অর রশিদ। কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা হলেন— মুখলেছুর রহমান, রবিউল আওয়াল, শহিদুল ইসলাম।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
