কাউখালীতে ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পিরোজপুর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের এক বিশাল নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নির্বাচনী বক্তব্য রাখেন পিরোজপুর ২ আসনের (কাউখালী ভান্ডারিয়া ও নেছারাবাদ) বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রিয় কুমার কুন্ডু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াসউদ্দিন অলি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আল বৈরানী সৈকত। এছাড়া বক্তব্য রাখেন, প্রার্থীর ভাই শিল্পপতি আহমেদ ফয়সাল অপু, তার জামাতা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনী জনসভায় উপজেলার ৪৫টি ওয়ার্ড থেকে দল-মত নির্বিশেষে হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। জনসভায় পিরোজপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ মঞ্জুর সুমন বলেন, আল্লাহর রহমতে নির্বাচিত হলে পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমূলক কাজ করব, কোন বৈষম্য থাকবে না, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী ভাঙ্গন এলাকায় বেড়িবাঁধ দিয়ে শহর রক্ষা করা হইবে।
সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা গড়তে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। বিএনপি কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আপনারা আমাকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের এলাকার সকল প্রকার সমস্যার সমাধান করার সুযোগ করে দিন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
