রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

০ টি মন্তব্য 14 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
print news | দুমকিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু | সমবানী

নাতিকে নিয়ে ঔষধ কিনতে গিয়ে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আছিয়া বেগম(৫৮) নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮ টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন কৃষি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার এর বাড়ির সামনে উক্ত ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ বছরের নাতিকে সাথে নিয়ে ঔষধ কিনতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে সাথে থাকা শিশুটি অক্ষত রয়েছে। ঘাতক মাইক্রোবাসটি এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত বৃদ্ধা লেবুখালী ইউনিয়নের হারুন হাওলাদারের স্ত্রী। দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, লেবুখালী ও পটুয়াখালী সেতুর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক মাইক্রোবাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading