বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা বন্দরে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

০ টি মন্তব্য 19 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক, মোংলা
print news | মোংলা বন্দরে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | সমবানী

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং ২১৪৩ এর সহযোগিতায় এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের আয়োজনে মোংলা বন্দরে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২৪ মার্চ (২০২৫) সোমবার সকাল ১১ টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোংলার শ্রমজীবী মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এতে তিন হাজার এক শত পঞ্চাশ জন শ্রমিকের পরিবার উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মানিক , মোকছেদুল ইসলাম গামা, শ্রমিক সংঘের সভাপতি ও ৭ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, শ্রমিক সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও শ্রমিক সংঘের কোষাধাক্ষ মোঃ মনিরুজ্জামান, মোংলা পৌর বিএনপির ৬ নং ওর্য়াডের সভাপতি মো: কামরুল ইসলাম, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবীব হাসান, মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, মোংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম শান্ত, আঃ সালাম ব্যাপারী, শ্রমিক নেতা একে এম শাহাবুদ্দিন,উইচ ম্যান সমিতির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম,স্টাফ ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি , নুর ইসলাম,কার্যনির্বাহী সদস্য লোকমান হোসেন, মহাসিন পাটোয়ারী ,আল-আমীন,সেকেন্দার আলী,শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Eid supplies distributed among temporary workers and employees working at Mongla Port | মোংলা বন্দরে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | সমবানী

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তারা দিনরাত পরিশ্রম করে বন্দর ও শিপিং শিল্পকে সচল রাখেন। তাই তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছি।”

ঈদ সামগ্রী পেয়ে শ্রমিকরা আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশ শিপিং এজেন্ট ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশ শিপিং এজেন্ট ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ায় এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading