শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

০ টি মন্তব্য 22 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার | সমবানী

বিশ্বম্ভরপুর থানার পুলিশের সফল অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি কামাল হোসেন (৪২), যিনি বিশ্বম্ভরপুর থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামাল হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুখলেছুর রহমানের দিক নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান। তার সঙ্গে থানার অন্যান্য পুলিশ সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে কামাল হোসেনের কাছ থেকে Officer’s Choice ব্র্যান্ডের ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading