হিলিতে মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড প্রদান
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযানে সুরুজ আলী (৩২) মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করে। ভ্রাম্যমাণ আদালত তাকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোঃ সুজা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটক মাদকসেবি সুরুজ আলী কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
দন্ডপ্রাপ্ত আসামি হাকিমপুর হিলি পৌর শহরের দক্ষিণ চন্ডিপুর (জোলাপাড়া) এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে সুরুজ আলী।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন জানান, আটক সুরুজ আলী দীর্ঘ দিন থেকে ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ বিভিন্ন মাদকসেবন করে আসছে। বৃহস্পতিবার বিকেলে ট্যাপেন্ডাল ট্যাবলেট সেবন করে সে তার নিজ মা এর সাথে বিরক্তিকর আচরণ ও গালাগালি করে এবং হাঁড়িপাতিল ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করায়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মতে আটক আসামীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ড প্রদান অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
