হাকিমপুরে পৌর যুবদলের স্ব-উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক এর কান্ডারী ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর বিজয় নিশ্চিত করতে হাকিমপুর হিলি পৌর যুবদলের স্ব-উদ্যোগে পৌর শহরের ২নং ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে হাকিমপুর হিলি পৌর যুবদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম রাজ ও সদস্য সচিব আলী মুর্তজা সরকার এর নেতৃত্বে পৌর শহরের ২ নং ওয়ার্ড ধরন্দা ফকির পাড়া এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কাওসার রহমান, মোঃ রাহুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি মিঠুন সরকার, সেক্রেটারি আলিম হোসেন, ৬ নং ওয়ার্ড সভাপতি সেলিম মীর, যুব নেতা হারুনউর রশিদ সহ অনেকে।
পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলায় ধানের শীষের কান্ডারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের বিষয় সুনিশ্চিত করতে আজকে এই লিফলেট বিতরণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ!
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
