মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে সমাজ সেবা কার্যালয়ের অনুদানের চেক বিতরণ

০ টি মন্তব্য 38 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
print news | বোরহানউদ্দিনে সমাজ সেবা কার্যালয়ের অনুদানের চেক বিতরণ | সমবানী

ভোলা বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত চেক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী রায়হান উজ্জামান।

সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মঞ্জুর এ এলাহী মোঃ আল-আমীন
এ সময় শ্রেণী ভিত্তিক২৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপার ভাইজার আল-আমীন, ইউনিয়ন সমাজকর্মী সুজয় চন্দ্র মজুমদার, মোসা কামরুন নাহার, মোঃ আরফান সিকদার, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক এস এম সোহেল, এইচএ শরীফ ও আকাশ সহ সমাজসেবা কার্যালয় অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading