শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়া প্রেসক্লাবে ভাঙনের সুর — একযোগে ৬ শীর্ষ নেতার পদত্যাগ

০ টি মন্তব্য 12 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া
print news | বানারীপাড়া প্রেসক্লাবে ভাঙনের সুর — একযোগে ৬ শীর্ষ নেতার পদত্যাগ | সমবানী

বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবে হঠাৎ করেই সৃষ্টি হয়েছে অস্থিরতা ও ভাঙনের আশঙ্কা। রবিবার (১৫ মার্চ) সংগঠনের কার্যক্রমে দলীয়করণ, অবমূল্যায়ন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে প্রেসক্লাবের কমিটির ছয়জন শীর্ষ পদধারী একযোগে পদত্যাগ করেছেন। তাদের এই সিদ্ধান্তে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পদত্যাগকারী নেতারা হলেন—
সহ-সভাপতি কাজী শাহীন মাহমুদ, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান ও মো. সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক আসিবুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম ওসমানী।

পদত্যাগের বিষয়ে তারা জানান, বর্তমানে প্রেসক্লাবের কার্যক্রম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের দিকে ঝুঁকে পড়েছে। ফলে সংগঠনের পেশাগত নিরপেক্ষতা ও সাংবাদিকতার আদর্শ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে নীতিগত অবস্থান থেকে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের ভাষ্য, একটি সাংবাদিক সংগঠন সব মত ও পেশাদার সাংবাদিকদের সমান মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে সেখানে নানা ধরনের অবমূল্যায়ন ও একক সিদ্ধান্তের সংস্কৃতি তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম জানান, তিনি পদত্যাগপত্রগুলো পেয়েছেন। তবে সংগঠনের স্বার্থ ও ঐক্য ধরে রাখতে পদত্যাগকারী সদস্যদের পুনরায় দায়িত্বে বহাল রাখার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে প্রেসক্লাবের অভ্যন্তরীণ এই পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দ্রুত সমাধান না হলে বানারীপাড়া প্রেসক্লাবের ঐক্য ও কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading