জাতীয় কন্যাশিশু দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা, বরগুনা বামনা
আজ ০৮/১০/২০২৫ রোজ বুধবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যাল কর্তৃক উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ পলাশ আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ তাসমিন জাহান, মাঃ মোঃ সাইদুর রহমান আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা, মাঃ মোঃ সাইফুল্লাহ মানসুর সেক্রেটারির বাংলাদেশ জামাতে ইসলামী বামনা, মোসাঃ সোহেলা পারভিন, মোসাঃ তানিয়া আক্তার সদস্য উপজেলা জাতীয়তাবাদ দল আহ্বায়ক কমিটি বামনা , বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বামনায় কর্মরত সাংবাদিক বৃন্দ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয়তাবাদী যুবদল এর যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ৮ অক্টোবর জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করেন।এ দিবসটি মেয়েদের দিবস হিসেবেও পরিচিত।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করা। অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্র সমূহ হলো- শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ। ২০১২ সাল থেকে দিবসটি পালন করা শুরু হয়েছে।
জানা যায়, প্ল্যান ইন্টারন্যাশনাল নামের বেসরকারি অনুষ্ঠানের পৃষ্ঠ-পোষকতায় প্রকল্প রূপে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের জন্ম হয়েছিল। প্ল্যান ইন্টারন্যাশনাল ‘কারণ আমি একজন মেয়ে’ (Because I Am a Girl) নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসের ধারণা জাগ্রত হয়েছিল। এই আন্দোলনের মূল কার্যসূচী হলো বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এই সংস্থার কানাডার কর্মচারীরা সকলে এই আন্দোলনকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে কানাডা সরকারের সহায়তা নেয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
