সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে সুশীলনের উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় অবহিত করন সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 4 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে সুশীলনের উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় অবহিত করন সভা অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের কাউখালীতে বেসরকারি সংস্থা সুশীলনের আয়োজনে বৃহস্পতিবার ২৪ এপ্রিল বেলা সাড়ে এগারোটায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগমন সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করন কর্মসূচি বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিক্ষক লিটন কৃষ্ণ কর,প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউপি সচিব আশুতোষ বড়াল,নারী নেত্রী জাহানূর বেগম, ইউপি সদস্য আবু সাঈদ, আজম আলী, আখতারুন নাহার রেবা, ঝরনা রানী, সুশীলনের ইউনিয়ন সমন্বয়কারী মেজবাউল রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন ,উপজেলা সুশীলনের সমন্বয়কারী সুমন হাসান খান। অনুষ্ঠানে শ্রেণী পেশার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading