সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫) গ্রেফতার-

০ টি মন্তব্য 5 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫) গ্রেফতার- | সমবানী

দিনাজপুর ডিবির অভিযানে আত্মগোপনে থাকা দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫) গ্রেফতার-

দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন–২ এর অংশ হিসেবে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত ২৩.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫)-কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত আসামি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ বণ্টন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলন চলাকালে সংঘটিত হামলার সাথে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

আরও জানা যায়, পলাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিলেন মর্মে তথ্য রয়েছে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে দিনাজপুর জেলার সদর থানায় দায়েরকৃত একটি মামলা তদন্তাধীন রয়েছে এবং অপর একটি মামলায় তাকে অভিযুক্ত করে পিবিআই, দিনাজপুর কর্তৃক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading