সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর-৫ পাল্টাপাল্টি অভিযোগ মধ্যদিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ করলেন প্রার্থীরা

০ টি মন্তব্য 3 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | দিনাজপুর-৫ পাল্টাপাল্টি অভিযোগ মধ্যদিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ করলেন প্রার্থীরা | সমবানী

দিনাজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠে এলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। অভিযোগগুলো মূলত সংখ্যালঘু ভোটারদের হয়রানি, পোস্টার ছেঁড়াসহ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার বিষয়কে কেন্দ্র করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে দিনাজপুরের ছয়টি আসনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন সব প্রার্থী। কেউ সকালে, কেউ আবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়কে শোডাউন করেছেন। পথসভা, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে গণসংযোগের মধ্য দিয়ে শেষ হয় প্রচারণা। তবে দিনাজপুর-৫ আসনে দিনভর প্রচারের মাঝেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

বিএনপি প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, একটি মহল পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মা-বোনদের ভয়ভীতি দেখাচ্ছে, যাতে তারা ভোটকেন্দ্রে না যান।”

এনসিপি প্রার্থী প্রার্থী ‍ডাঃ আব্দুল আহাদ বলেন,“আমাদের মহিলা কর্মীদের বাড়িতে গিয়ে তাদের কাছে থাকা পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় ফেস্টুন ও পোস্টার নষ্ট করা হচ্ছে।”

স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজাউনুল হক বলেন,“আমাদের সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছে। প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।”

তবে এসব অভিযোগের কোনো লিখিত আবেদন এখনো পাওয়া যায়নি বলেন জানান ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। প্রার্থীরা তাদের অভিযোগ সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই।

অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যেও দিনাজপুর-৫ আসনে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটের দিনে এই পরিবেশ বজায় থাকবে—এমন প্রত্যাশাই স্থানীয়দের।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading