সুনামগঞ্জে জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবি
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জে জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার ১১ ঘটিকায় হাউস, ক্লিন, বিডব্লিওজিইডির উদ্যোগে সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষার্থী ও পরিবেশবাদী কর্মীরা অংশগ্রহন করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেড সিলেট এর সহ সভাপতি মোদাচ্ছির আলম, আবুল হোসেন, ফেড সিলেট এর সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, নুরুল হাসান আতাহের, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, ফারুক আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ।
অংশগ্রহণকারীরা “জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি, টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি” স্লোগান ব্যাবহার করেন এবং নীতি-নির্ধারকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ফলে পরিবেশ ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। তারা জোর দিয়ে বলেন যে বাংলাদেশের সৌর ও বায়ু শক্তির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব, বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে।
হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, “আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে, যাতে একটি ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ শুধু একটি বিকল্প নয়—এটি অত্যাবশ্যক। ২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে আজকের কর্মসূচি ছিল এক প্রতিজ্ঞা— “ উন্নয়নের নামে আর যেন সাধারণ জনগণের প্রাণ না ঝরে।”
মানববন্ধনের শেষে আয়োজকরা তাদের আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রুতি দেন, যাতে পরিচ্ছন্ন জ্বালানির পক্ষে দেশব্যাপী গণসচেতনতা বাড়ানো যায়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
