বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ডিলারের ৫০ হাজার টাকার অর্থদন্ড

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে ডিলারের ৫০ হাজার টাকার অর্থদন্ড | সমবানী

কুড়িগ্রামে সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়ে কৃষকের কাছে অধিক মূল্যে সার বিক্রি করায় এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের শাহজাদী ট্রেডার্স এর মালিক ও সাব ডিলার আব্দুস ছামাদ পার্শ্ববর্তী ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের কাছে এক বস্তা ইউরিয়া সার ১৮শ’ টাকায় বিক্রি করেন। এসময় অন্যান্য কৃষকরা মূল্য বেশি নেওয়ায় প্রতিবাদ করেন। তারা জানান সরকার প্রতিবস্তা (৫০ কেজি) ইউরিয়া সারের মূল্য ১৩শ’ টাকা নির্ধারণ করেছেন। আপনি কেন বেশি টাকা নিবেন। বিষয়টি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে

খবর পেয়ে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশি রাখার প্রমাণ পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসলে দু’পরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কিছু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক সাবডিলারকে অর্থদন্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading