মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এবার নদীর স্রোতে ভেসে এলো মৃত: গন্ডার

০ টি মন্তব্য 9 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | কুড়িগ্রামে এবার নদীর স্রোতে ভেসে এলো মৃত: গন্ডার | সমবানী

উজান থেকে শত শত গাছের গুড়ি, মরা গরু, মরা মাছ ও জ্যান্ত সাপ আসার পর এবার ভারত থেকে দুধকুমার নদ দিয়ে ভেসে এলো একটি মৃত: গন্ডার। ৭ অক্টোবর সন্ধ্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে দুধকুমার নদের চরে আটকা পরে গন্ডারটি। ধারণা করা হচ্ছে নদীর প্রবল স্রোতে কোন কিছুর সাথে আঘাত লেগে গন্ডারটি মারা যায়। পরে স্রোতে এখানে এসে আটকা পরে। এলাকার লোকজন জনপ্রতিনিধিদের কাছে গন্ডার আটকা পরার কথা জানান।

খবর পেয়ে তিলাই ইউনিয়নের চয়ারম্যান কামরুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করার পর কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুল ইসলাম, যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়। তাই চরের মধ্যেই গর্ত করে পুতে ফেলার জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।এছাড়া যাদুঘরের লোকজন এসেছেন তারা এর হাড়গোড় সংগ্রহ করবেন।

যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা জানান, নিরাপত্তার জন্য গন্ডারটি পলিথিন দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এর দেহ পচন প্রক্রিয়া দুই মাস পর্যন্ত চলবে। পচন ক্রিয়া শেষ হলে হাড়গোড় সংগ্রহ করে যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরে সংরক্ষণ করা হবে। এসব শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading