দৌলতখানে তেলবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, আটক ১৫
প্রতিনিধিঃ
নাহিদুল ইসলাম দৌলতখান,ভোলা
ভোলার দৌলতখান মেঘনা নদীতে তেলবাহী জাহাজে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতচক্রের ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে মেঘনা নদীর লাল বয়া এলাকায় তেলবাহী জাহাজ থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাত সদস্যরা কুমিল্লা, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত গভীরাতে বন্দর নগরী চট্রগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি জাহাজ মেঘনা নদীর দৌলতখান সীমানা অতিক্রমের সময় মাছ ধরার ট্রলার নিয়ে ডাকাতক্রের সদস্যরা ওই জাহাজে ডাকাতির চেষ্টা করে।
এসময় জাহাজের মাষ্টার দৌলতখান থানা পুলিশের সাহায্য চাইলে দৌলতখান থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ডাকাত দলের ১৫ সদস্যকে আটক করে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গভীররাতে মেঘনা নদীতে তেলের ট্যাংকারে ডাকাতি কালে পুলিশ ডাকাত দলের প্রধান সালাউদ্দিনসহ ১৫ সদস্যকে আটক করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫/৭ ডাকাত তাদের ট্রলার নিয়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ছুরি, চাপাতিসহ অন্যান্য ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। দ্রুত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসনে গবাদিপশু বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

- সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
