বামনায় বিতর্কিত প্রেসক্লাব কমিটি যৌথ কমিশনের কাছে পদত্যাগ পত্র জমা
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা, বরগুনা, বামনা
বরগুনার বামনা প্রেসক্লাব ২০২৪ এর ৫ আগষ্টের পরে দখল করে ৫১ সদস্য বিশিষ্ট ও ৩১ সদস্য বিশিষ্ট দুটি বিতর্কিত কমিটি ঘোষণা দেয়।
এর পর থেকে শুরু হয় তালা দিয়ে দখল প্রতি দখল এভাবে দীর্ঘ সময় দরে চলতে থাকায় প্রেসক্লাবের দুটি কমিটির সদস্যদে মধ্যে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গত ২৪/১০/২০২৫ রোজ শনিবার বেলা ১১ ঘটিকায় বামনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ আকন রানা, আহ্বায়ক কমিটির সিঃ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ, ঢাকা কোর্টের আইনজিবি খান মোঃ জহিরুল ইসলাম , বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাঃ মোঃ সাইদুর রহমান , সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মানসুর, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে উপস্থিত বামনা প্রেসক্লাবের সদস্যদের দুই তৃতীয়াংশ মতামতের ভিত্তিতে উভয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পদত্যাগ পত্র উক্ত অনুষ্ঠানে কমিশনে জমা দেন। দুই এক দিনের মধ্যেই ১১ /২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হবে বল আশ্বস্ত করলেন সমঝোতা কমিশনের প্রধান।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
