মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক ননী বিশ্বাসের স্মরণে বামনা প্রেসক্লাবে শোক সভা

০ টি মন্তব্য 10 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো: শাকিল আহমেদ , বামনা(বরগুনা)
print news | সাংবাদিক ননী বিশ্বাসের স্মরণে বামনা প্রেসক্লাবে শোক সভা | সমবানী

উপকূলীয় জেলা বরগুনার বামনা উপজেলার স্বনামধন্য সাংবাদিক দৈনিক খোলাকাগজ ও দৈনিক আমার সময় এর বামনা প্রতিনিধি প্রয়াত নির্ঝর কান্তি বিশ্বাস ননী’র স্মৃতি রোমন্থন করে তার স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বামনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বামনা প্রেসক্লাব সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য, রবগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু নাসের সিদ্দিক কিবরিয়া এর সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাসিন সহ সাংবাদিকবৃন্দ, বামনা বনিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক রায়হান নাজির ধলু, ব্যবসায়ীবৃন্দ ও প্রয়াত ননী বিশ্বাস এর ছোটভাই পিযুস কান্ত বিশ্বাস। গত ১৯ ফেব্রুয়ারী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি বামনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের নির্ঝর কান্তি বিশ্বাস ননী’র জীবদ্দশার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন। এই উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে সাংবাদিকদের একত্রিত করে কাজ করার বিষয়গুলো তুলে ধরেন।

পাশাপাশি তার আত্মার শান্তি কমনা করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading