সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমজীবী মানুষের সম্মানে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

০ টি মন্তব্য 12 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লিটন সরকার, নীলফামারী।
print news | শ্রমজীবী মানুষের সম্মানে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা | সমবানী

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে নীলফামারীতে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় হাজারো শ্রমিক, কর্মজীবী নারী-পুরুষ, সামাজিক সংগঠন ও প্রশাসনিক প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার (০১ মে ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। হাতে ব্যানার, পোস্টার ও নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকরা অধিকার ও নিরাপত্তার দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠে উচ্চারণ করেন: “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”।

শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান বলেন, “শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত না করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। এই দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমিক মর্যাদার পুনরুদ্ধারের শপথ।”

শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বকেয়া মজুরি, শ্রমঘণ্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি অনেকেই অভিযোগ করেন যে, বিভিন্ন শিল্প-কারখানায় এখনও ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছেন।

নারী শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে একটি গার্মেন্টস কর্মী বলেন, “আমরা শুধু উন্নয়নের অংশীদার নই, আমরা নিজ অধিকার চাই—নিরাপদ কর্মস্থল, ন্যায্য মজুরি ও মাতৃত্বকালীন সুবিধা।”

আলোচনা সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, জেলা পাবলিক প্রশিক্ষক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম সহ জেলা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।

এই আয়োজন শুধুই একদিনের উৎসব নয়—এটি শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের দাবি, অধিকারের প্রতি শ্রদ্ধা জানানো ও রাষ্ট্রীয় অঙ্গীকারের প্রতিফলন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading