মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

০ টি মন্তব্য 10 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ইউসুফ আহমেদ, লালমোহন(ভোলা)
print news | লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড | সমবানী

ভোলার লালমোহনে ৯টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার বিকেলে লালমোহনের গজারিয়া খাল গোড়ায় বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ড কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিং এ জানান, সামুদ্রিক মৎস বিধিমালা অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরনের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনা প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের বিত্তিতে ১৯ এপ্রিল ২০২৫ শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা এবং আউটপোস্ট লালমোহন কর্তৃক ভোলার লালমোহন উপজেলাধীন গজারিয়া খালের মাথা সংলগ্ন তেতুঁলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপেন্ট না থাকায় ৯টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

বোর্ডগুলো হলো এফবি মায়ের আর্শিবাদ ২, মায়ের আর্শিবাদ ৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর ২, এফবি নবীপুর ৩, এফবি শীতারাম, এফবি শীতারাম ১। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটসমূহ মৎস্য বিভাগ ভোলার নিকট হস্তান্তর করত: মেরিন কোর্টে মামালা করা হয়।

তিনি আরো জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়াভুক্ত এলাকা সমূহে মৎস্য সম্পদ রক্ষায় এরুপ তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রেস ব্রিফিং এ কোস্ট গার্ডের সদস্যসহ লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading