শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 5 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত | সমবানী

কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারী কলেজ মোড়স্থ প্রবীন হিতৈষী সংঘ হলরুমে অনুষ্ঠিত হয়।

ত্রৈমাসিক সমন্বয় সভায় কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইএসডিও এ্যাডভাইজার আব্দুল মতিন সর্দার, ইএসডিও-এ্যাকসেস প্রজেক্ট ফোকাল পার্সন আবু জাফর নুর মোহাম্মদ,প্রজেক্ট অপারেশন ম্যানেজার গোলাম ফারুক, জেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি। সভায় সঞ্চালন করেন, ইএসডিও-এ্যাকসেস প্রজেক্টের প্রাণী সম্পদ বিভাগের টেকনিক্যাল অফিসার সোহেল রানা।

ত্রৈমাসিক কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় জলবায়ু পরিবর্তনের কারণে কুড়িগ্রামের মানুষের কী কী ক্ষতি হচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হয়।বর্তমান সরকারের সাথে মিল রেখে কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপনের পরিকল্পনা গৃহীত হয়।

বেসরকারি সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)এর বাস্তবায়নে পরিচালিত জলবায়ু পরিবর্তনের টেকসই সমাধান নিশ্চিত করার জন্য পদক্ষেপ (এ্যাকসেস) প্রল্পের মাধ্যমে এক ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করে কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading