মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

০ টি মন্তব্য 2 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম
print news | কুড়িগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু | সমবানী

কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িঢতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ( ৫ জুলাই) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জামের দরগা এলাকায় ঘটনাটি ঘটেছে।
শামিরা মনি বজরা ইউনিয়নের চাঁদনি বজরা এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে শামিরা মনি মায়ের সাথে উমানন্দ জামের দরগা এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বেলা ১১ টায় মায়ের সাথে ঘুমিয়ে পড়ে।

ওই এলাকায় হঠাৎ দুপুর ১২ টায় বৃষ্টি শুরু হওয়াতে পরিবারের লোকজন রোদে শুকাতে দেওয়া পাট ও পাটকাঠি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। শামিরার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা খুঁজতে থাকে। পরে স্বজনরা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শামিরাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত: ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত (ও‌সি) কর্মরতা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading