হিলি স্থলবন্দরে বেড়েছে ছোলার আমদানি, কেজিতে দাম কমেছে ৫ টাকা।
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি
আসন্ন রমজানকে ঘিরে দিনাজপুরের হিলি স্থরবন্দরে বেড়েছে ছোলার আমদানি। রমজান যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আমদানির পরিমাণ। ফলে দাম কমতে শুরু করেছে। এই মধ্যে বন্দরে পাইকারী পর্যায়ে কেজিতে ৫ টাকা দাম কমেছে। যার প্রভাব পড়তে শুরু করেছে খুচরা পর্যায়ে। ব্যাবসীরা জানান, আমদানি অব্যাহত থাকলে রমজানে দাম আরো কমবে। এদিকে রাজানে সব চেয়ে বেশী চাহিদা সম্পন্ন এই নিত্যা পন্যটির দাম কমায় খুশি ক্রেতাসাধারণ।
বন্দর কর্তৃপক্ষ জানান, প্রতিদিন গড়ে ১০ গাড়ি করে ছোল আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়ে ২৫ গাড়িতে। ছোলার পাশাপাশি আমদানি বেড়েছে বিভিন্ন রকমের ডাল, কিসমিস,বাদাম, ইসবগুল ভূষি, তোকমা দানা সহ রমজানে চাহিদা সম্পন্ন পণ্যের।
আমদানিকারক প্রতিষ্ঠান আল-মদিনা এন্টার প্রাইজের সত্তাধিকারী ফুরকানুল ইসলাম জানান, রমজানে ছোলার চাহিদা কয়েকগুন বেড়ে যায়। চাহিদার তুলনায় সরবরাহ কম হলে দাম বাড়ে। তাই রমজানে চাহিদার কথা বিবেচনা করে প্রতিদিন ৫ থেকে ৬ গাড়ি করে ছোলা আমদানি করছেন। প্রতিকেজি ছোলা আমদানিতে খরচ পড়ছে ৯০-৯১ টাকা। বন্দরে প্রতিকেজি ছোল পাইকারী দরে (ট্রাক সেল) বিক্রি হচ্ছে ৯১-৯২ টাকায়। অর্থাৎ প্রতিকেজিতে লাভ হচ্ছে এক টাকা।
এ বন্দর থেকে ছোলা কিনে ঢাকার বিভিন্ন মোকামে সরবরাহ করে থাকেন। গত সপ্তাহে তিনি ৯৬-৯৮ টাকা দরে ছোলা কিনেছেন। এখন সেই ছোলা কিনছেন ৯২ টাকা দরে। কেজিতে ৬/৭ টাকা দাম কমেছে।
হিলি কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, বন্দরে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক বয়েছে। তবে সম্প্রতি ছোলা আমদানির পরিমাণ বেড়েছে। প্রতিদিন ২০-২৫ গাড়ি করে আমদানি হচ্ছে। ছোলসহ রমজানে চাহিদা সম্পন্ন পণ্যগুলি দ্রুত পরীক্ষন ও শুল্কায়ন করা হচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
