শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | বানারীপাড়ায় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | সমবানী

বানারীপাড়ায় বরিশাল থেকে প্রচারিত পাঠকবহুল দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত ১ নভেম্বর ছিল পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। গত এক বছরে পত্রিকাটি বৃহত্তর বরিশাল বিভাগের পাঠকদের মনে একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা হিসাবে স্থান করে নিয়েছে।গত ২ নভেম্বর বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ ও অন্যান্য অতিথিদের নিয়ে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।পত্রিকাটির বানারীপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাইদুল ইসলাম শফিকের আমন্ত্রণে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক ইলিয়াস শেখ, মোঘল সুমন সাফকাত শুভ, সাংবাদিক জাহিন খালাসি,সৈয়দ নুরুজ্জামান পলাশ, সাব্বির হোসেন, মাসুদ হাওলাদার প্রমূখ।

বাংলাদেশ বাণী পত্রিকার প্রচার প্রচারণা সম্পর্কে সাংবাদিক সাইদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ বাণী পত্রিকাটি ইতোমধ্যেই পাঠক মনে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে এবং এটি বরিশাল অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় একটি পত্রিকা ।এ সম্পর্কে সাংবাদিক জাকির হোসেন জানান অত্র পত্রিকাটি বরিশাল বিভাগে এক বছরেই ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছে এবং আশা করি পত্রিকাটি সত্য প্রকাশে সব সময়ই অটুট থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading