বেতাগীতে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রতিনিধিঃ
বেতাগী, বরগুনা
বরগুনার বেতাগীতে ৫ আগস্ট বিকেলে বিএনপির আনন্দ মিছিলে হামলা ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ এনে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বেতাগী থানায় মামলাটি করেন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার। মামলায় বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আ’সামি করা হয়েছে আরও ১৫০-২০০ জনকে।
এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খ. ম ফাহরিয়ার সংগ্রাম আমিনুল, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হাওলাদার, বেতাগী পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান, শ্রম বিষক সম্পাদক মো. নাসির উদ্দীন ফকির, রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. রাব্বি হাওলাদার, মোঃ ইব্রাহীম, মোঃ আবুল কালাম, মোঃ কাওছার মিয়া, মো. রবিউল মৃধা, মোঃ চুন্নু মৃধ্, মোঃ গোলাম মোস্তফা, মোঃ ওয়াজেদ হাওলাদার, মোঃ আরিফ মৃধা, মোঃ বশির, মোঃ শহিদ মৃধা, মোঃ আব্দুর রাজ্জাক স্বাধীন ও মোঃ শাহ জালালকে আ’সামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌর শহরে আনন্দ মিছিল করে। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপরে হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ করে। এতে ইমরান ও রেজাউল করিম নামে দুজন কর্মী আহত হয়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রে’প্তার করা হয়নি। পুলিশ আসামিদের গ্রে’প্তারে অভিযান শুরু করেছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
