শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্ভাডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, দশম শ্রেণির শিক্ষার্থীসহ নিহত-২

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | কার্ভাডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, দশম শ্রেণির শিক্ষার্থীসহ নিহত-২ | সমবানী

দিনাজপুরের বিরামপুরে কার্ভাডভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থী সহ দুইজন নিহত হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার বিছকিনি গ্রামের ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।
নিহতরা হলেন, সায়েম ইসলাম (১৬) বিরামপুর আর্দশ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের আনোয়ারের ছেলে এবং ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেন (৩৫) একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, আজ দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফেরার পথে উপজেলার রেলঘুন্টি এলাকায় একটি কার্ভাডভ্যানের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী সায়েম নিহত হন এবং আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading