কুড়িগ্রামের ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রি, অর্থদণ্ডসহ ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড
প্রতিনিধিঃ
কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ইকরামুল হক নামে এক মাংস বিক্রেতা (কসাইয়ের) ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৩ জানুয়ারি) বিকালে ফুলবাড়ী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস বিক্রেতা ইকরামুল হককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। এ উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারিটি সার্জন গোলাম মওদুদ আহমেদ ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা।
এর আগে বিকাল সাড়ে ৪ টার দিকে ফুলবাড়ী বাজারে পঁচা গরুর মাংস বিক্রির সময় কসাই একরামুল হককে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পঁচা গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে ওই মাংস বিক্রেতা একরামুল হককে অর্থদণ্ডসহ ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযান শেষে জব্দ করা পঁচা মাংস জনসম্মুখে ধ্বংস করে মাটির নিচে পুতে ফেলা হয়। মাংস বিক্রেতা একরামুল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পঁচা মাংস বিক্রির অভিযোগে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
