মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক বাংলাদেশী যুবককে ফেরত দিলো বিএসএফ

০ টি মন্তব্য 8 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | আটক বাংলাদেশী যুবককে ফেরত দিলো বিএসএফ | সমবানী

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক রিপন হাসান (২৬) নামের এক বাংলাদেশী যুবককে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার (২ মার্চ) বিকালে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলার সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে তাকে ফেরত দেয় বিএসএফ। এর আগে সেখানে দু’বাহিনীর মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে ফেরত আসা রিপন হাসান দিনাজপুরের বিরল উপজেলার দেওয়ানদিঘি গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।

বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন জানান, একবছর আগে রিপন হাসান বিরল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল কাজ করতে। সোমবার সকালে সে অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে দেশে ফেরত আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading