বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে ওয়ার্ড কৃষক দল সভাপতির কাছে ৩ লক্ষ চাঁদা দাবী আদালতে মামলা

০ টি মন্তব্য 65 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

নিজস্ব প্রতিবেদক
print news | বোরহানউদ্দিনে ওয়ার্ড কৃষক দল সভাপতির কাছে ৩ লক্ষ চাঁদা দাবী আদালতে মামলা | সমবানী

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জ্বীন অধ্যুষিত কাচিয়া ইউনিয়ন ফুল কাচিয়া ৪ নং ওয়ার্ড দপাদার বাড়িতে বসত ঘর উত্তোলন করতে গেলে ৪ নং ওয়ার্ড কৃষক দল সভাপতি মোঃ আনোয়ার হোসেন দপাদার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন একই বাড়ির আমিন দপাদার গংরা। আদালতে মামলা দায়ের। মামলা নং সি আর ২৯/২২৫।

মামলার বাদী মোঃ আনোয়ার হোসেন দপাদার জানান,আমার ক্রয়কৃত ৪ শতাংশ জমিতে বসত ঘর নির্মাণের জন্য সমিতি থেকে টাকা উত্তোলন করে ইট,রড,বালু,খোয়া,৫০ বস্তা সিমেন্ট ক্রয় করে আনি ১৭ জানুয়ারি। কিন্তু ঐ মালামাল মোঃ আমিন দপাদার গংয়ের নেতৃত্বে ইট,রড,বালু,খোয়া লুট করে নিয়ে যায় ৫০ বস্তা সিমেন্ট পুকুরের পানিতে ফেলে দেয়। আমার প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়।

এই ঘটনায় আমি আদালতে মামলা করতে গেলে ২৮ জানুয়ারি মঙ্গলবার আমার দ্বিতীয় ছেলে হাফেজ মোঃ রাশেদুল ইসলাম (২৭) কে দুপুরে ভাত খাওয়া অবস্থায় দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মোঃ রফিক গংরা। প্রথমে তাকে তাকে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

অবস্থার অবনতি দেখে ডাক্তার তাকে ভোলা সদর হাডপাতালে রেপার করেন। এই ঘটনায় হাফেজ মোঃ রাশেদুল ইসলাম বাদী হয়ে বোরহানউদ্দিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করি।মামলা নং৩৪/২২৫। উক্ত মামলায় দুইজন আসামীকে বোরহানউদ্দিন থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন। আসামীরা হলেন সামছল হক এর দুই ছেলে বশু দপাদারও মফিজল দপাদার। আদালতে মামলা করায় উভয় বাদী নিরাপত্তা হীনতায় ভুগছে। ১৮৩ শতাংশ জমি এস এ খতিয়ান নং ২৯৬,৩৮৮,দাগ নং ৫৫৪।

এ ব্যপারে মফিজল দপাদার ও আমিন দপাদার জানান, আনোয়ার দপাদার আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করছে। সে ঘর ভিটার জন্য এই জমি পাবে না। সে পাবে বাগান দিয়া। জোর করে নুরুল ইসলামের ঘরের পাশে ৪ শতাংশ জমি দখল করে ঘর নির্মাণ করে। রড, বালু,খোয়া,ইট সে নিয়া যায়। কিন্তু কিছু সিমেন্ট উৎসুক জনতা পানিতে ফেলে দেয়। আমরা কেউ এই ঘটনায় সাথে জড়িত নই।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading