রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে হাওর থেকে যুবকের লাশ  উদ্ধার 

০ টি মন্তব্য 21 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, সিলেট
print news | কোম্পানীগঞ্জে হাওর থেকে যুবকের লাশ  উদ্ধার  | সমবানী

কোম্পানীগঞ্জে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পুটামারা গ্রামের পশ্চিম পাড়ার মৃত বশির মিয়ার ছেলে আতাই মিয়া (৩৫)। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দিকের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আতাই মিয়াকে বাড়ি থেকে পুটামারা বাজারে যেতে দেখা যায়। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বোরো ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ওই যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। কি কারণে এই যুবক কে হত্যা করা হয়েছে তা তদন্তে জানা যাবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading