সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির পাশে বাগান থেকে সাবেক ইউপি সদস্যর মরদেহ উদ্ধার

০ টি মন্তব্য 24 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন হিলি, দিনাজপুর।
print news | বাড়ির পাশে বাগান থেকে সাবেক ইউপি সদস্যর মরদেহ উদ্ধার | সমবানী

দিনাজপুরের হাকিমপুরে বাড়ির পাশের বাগান থেকে সাবেক ইউপি সদস্য আব্দুর সবুর আকন্দ (৬৫) নামের একজনের মরদেহ দেখতে পায় গ্রামবাসী। পরে খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের গড়িয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।
মৃত আব্দুর সবুর আকন্দ ওই গ্রামের মৃত অকিল আকন্দের ছেলে।

তিনি বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে ১৩ বছর যাবৎ ইউপি সদস্যর দ্বায়িত্ব পালন করছেন।
পরিবারের বরাত দিয়ে ওসি নাজমুল হক বলেন, শুক্রবার রাতে এশার নামাজ পড়ার জন্য বাসা থেকে বাহির হোন ইউপি সদস্য আব্দুস সবুর। এরপর তিনি বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে এক পর্যায়ে বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে তার মৃত্যুর আসল রহস্য। প্রাথমিক অবস্থায় দেখা গেছে তার চোখ উপরানো হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading