শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | সমবানী

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে বন্ধুদের সাথে ডুব-সাঁতার খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শিশু নাজিম উদ্দিন (৫) এর মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৯ জুলাই) সকালে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার নিখোঁজ হয় সে। নিহত শিশু নাজিম উদ্দিন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের তৃতীয় ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিশু নাজিম উদ্দিন মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে অন্যন্য শিশুদের সাথে খেলতে যায়। পরে সবার অজান্তেই বাড়ির পাশে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হয় সে। পরে বিষয়টি রাজারহাট ফায়ার সার্ভিস অফিসে জানায় স্থানীয়রা। রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বুধবার সকালে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, নদীর তীরে একটি বাঁধা নৌকার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading