ইনকিলাব মঞ্চের হাদি কে গুলি মোংলায় বিএনপির বিক্ষোভ
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা
ঢাকা–০৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম–০৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় মোংলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোংলা পৌর ও উপজেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ মিছিল ও পথসভা আয়োজন করে। মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর চত্বরে গিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃনাছির উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব শেখ আঃ হানিফ, মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হোসেন, মোঃ খোরশেদ আলম, জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব মোঃমোস্তফা, শাহজাহান ফকির, বাবলু ভূঁইয়া, জেলা যুবদল নেতা আলাউদ্দিন এবং সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী। উপজেলা ও পৌর বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতাদের ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য হুমকি। অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
তারা আরও অভিযোগ করেন, নির্বাচন তফসিল ঘোষণার পর একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
