ভাণ্ডারিয়ায় তাফসির কমিটি বাতিলের দাবীতে বিএনপি বিক্ষোভ
প্রতিনিধিঃ
ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তাফসির কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। আওয়ামীলীগসহ ১৪ দলের লোক নিয়ে তাফসির কমিটি গঠন করার অভিযোগে গতকাল সোমবার সকালে এ কর্মসূচী পালন করা হয়।
সোমবার বেলা ১১ টার দিকে ভিপি মাহমুদ হোসেন সমর্থিত বিএনপি ভাণ্ডারিয়া বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক আঃ মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শরীফ,মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন, পৌর যুবদল যুবদলের আহবায়ক মো. মেহেদি হাসান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এইচ এম মনির মল্লিক প্রমূখ। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য স্থানীয় ইসলামি সমাজ কল্যাণ কমপ্লেক্স প্রতি বছর ৯ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। এ বছর ৬৯তম বার্ষিক তাফসির মাহফিল। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে উপজেলা জেপি’র সভাপতি ও ইসলামি সমাজ কল্যাণ কমপ্লেক্স এর সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দার এর সভাপতিত্ব করার কথা এবং সে অনুযায়ি মাইকিং, পোষ্টার, ব্যানারসহ প্রচার প্রচারনা চালানো হয়।
গত ১৭ এপ্রিল উপজেলা বিএনপি (উপজেলা বিএনপি’র আহবায়ক আহমেদ সুমন সমর্থিত বিএনপি) ওই কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ-সমাবেশ করে। তাৎক্ষনিকভাবে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা পূর্বের কমিটি বাতিল করে বিএনপি,গণ অধিকার পরিষদ বন্দর ব্যবসায়ী সমিতি প্রতিনিধি নিয়ে জরুরী বৈঠক করে ৩০ সদস্য বিশিষ্ট ইসলামি কমপ্লেক্স কমিটি গঠন করেন। ওই কমিটি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতিকে সদস্য করা হয়। একজন জেপি নেতাকেও সদস্য করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
