রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার করলো বিএনপির নেতাকর্মীরা

০ টি মন্তব্য 6 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লালমনিরহাট
print news | স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার করলো বিএনপির নেতাকর্মীরা | সমবানী

লালমনিরহাটের ঐতিহ্যবাহী এম.টি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠ সংষ্কার ও মা‌টি ভরাট করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
২ডিসেম্বর খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসময় তি‌নি মাথায় মাটির ডা‌লি নি‌য়ে মা‌টি ভরা‌টের কা‌জ শুরু ক‌রেন।

এসময় বিএনপির নেতাকর্মীরা জানান, জেলা শহরের টিউমল পাড়া এলাকার ওই এম.টি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি দীর্ঘদিন সংষ্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকতো মাঠটি। বড় বড় গর্তের কারনে এলাকার শিশুকিশোররা বঞ্চিত থাকতো খেলাধুলা থেকে।
দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি পরিনত মাদক সেবীদের আড্ডাখানায়। মাঠটি সংস্কারে এলাকাবাসীর ছিলো দীর্ঘদিনের দাবী।

মাঠ‌টির সংস্কার কাজে নামে বিএনপির নেতাকর্মীরা। কৃষকদল, যুবদল, শ্রমিকদলসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে শীতের সকাল থেকে বিকাল পর্যন্ত মা‌টি ফে‌লে মাঠ সংষ্কার ক‌রে। মাঠি ফেলার পর রোলার মাঠটি সমান ক‌রে দেয়া হয়।

মাঠ‌টি সংষ্কার ও খোর উপে‌যোগী করতে পেরে বেশ খুশি দলটির তৃণমূল নেতাকর্মীরাও।
এলাকাবাসী আব্দুল ওহাব জানান, এখানে মাঠ থাকলেও দীর্ঘদিন পরে শিশু কিশোরদের খেলার ব্যবস্থা ছিলো না। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকতো মাঠটি। বড় বড় গর্ত ছিলো মাঠে খেলাধুলার পরিবেশ ফিরে আসায় বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

কিশোর মেহেদী হাসান জানায়, মাঠটি সংস্কারের জন্য আমরা কয়েকবার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দিয়েছি। কিন্তু মাঠ সংস্কার কাজ করা হয়নি। ফলে দিনদিন মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এখন মাঠটি সংস্কার হওয়ায় আমরা খুব খুশি।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘ চারিদিকে শহরের আবাসিক এলাকা মধ্যখানে একটি মাত্র খেলার মাঠ। পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এম.টি হোসেন ইনস্টিটিউট। দীর্ঘদিন মাঠটি সংস্কারে সং‌শ্লিষ্ট কেউ উ‌দ‌্যগ নেয় নি। ফলে দিনদিন খেলাধুলার অনুপযোগী হয় মাঠটি। আমরা মাটি এনে নিজেরাই শ্রম দিয়ে সংস্কার করে দিচ্ছি মাঠটি। তি‌নি আরও ব‌লেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমের কোন বিপল্প নেই ।

মাট সংস্কার কাজ শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করেন নেতাকর্মীরা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading