শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা মোল্লা ও তার ৭ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালিয়ে বিএনপির এক নেতাসহ তার ৭ সহযোগীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গত বুধবার (৫ নভেম্বর) রাতে শুরু হওয়া অভিযান শেষ হয় বৃহস্পতিবার ভোর পর্যন্ত।
পরে সকালে তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়ক এবং মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় রাজনৈতিক সংগঠনের সাবেক এক ছাত্রনেতাসহ আরও ছয়জন রয়েছেন বলে জানায় সেনাবাহিনীর সদস্যরা। তবে, সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
গ্রেপ্তারকৃতরা হলো- শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা (৪৮), তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল।
অভিযানে তাদের অবস্থানস্থল থেকে পিস্তলসহ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে পিস্তল ২টি, ম্যাগাজিন ৩টি, গুলি ৪ রাউন্ড, ওয়াকিটকি ৪টি, বেটন ৪টি, ইলেকট্রিক শর্ট মেশিন ২টি, হ্যামার নেল গান ১টি, চাকু ১টি ও মোটরসাইকেল ১টি।
যৌথবাহিনীর অভিযানে সময় সঙ্গে থাকা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুনায়েদ বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
