বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিএনপি নেতাকে পিটিয়ে জখম করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে বিএনপি নেতাকে পিটিয়ে জখম করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে | সমবানী

পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন বিএনপির নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য জোলাগাতি গ্রামের জয়নাল খানের ছেলে ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাখাওয়াত হোসেন খান (৪৮) রাত আটটার দিকে বাড়ি থেকে মোল্লাহাট বাজারে যাবার পথে একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে মাসুদ হোসেন, আব্বাস হোসেন, এমাদুল হক সহ দলবল নিয়ে পিছন থেকে আঘাত করে তার পকেটে থাকা এক লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় সাকায়েত হোসেন ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং এলাকাবাসী আহত সাফায়েত হোসেনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আহত শাখায়াত হোসেন জানান, তিনি সুপারি ক্রয় করার জন্য মোল্লাহাটে পাইকারি ব্যবসায়ীদের টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথের মধ্যেই তাকে আক্রমণ করে সঙ্গে থাকা এক লক্ষ দশ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, লিখিত অভিযোগ পাইনি তবে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হইবে।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading