শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সর্বদা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, ডাঃ জাহিদ

০ টি মন্তব্য 7 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | বিএনপি সর্বদা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, ডাঃ জাহিদ | সমবানী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন। মুক্তিযোদ্ধারা না থাকলে এ দেশ স্বাধীন হতো না। কাজেই তাদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাঃ জাহিদ হোসেন আরও বলেন, সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ছিলেন ৭১ এর মুক্তিযুদ্ধের ঘোষক। দেশ এবং দেশের মানুষের জন্য তিঁনি যুদ্ধ করেছিলেন। আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি। ৫২ আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থান আমাদের মনে রাখতে হবে। আজকে যারা মুক্তিযোদ্ধাদের ভুলে গেছে, তাদের উচিত দেশের ইতিহাস জানা। কারণ মুক্তিযোদ্ধারা শুধু দেশ স্বাধীন করেননি, তারা জাতির মর্যাদাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, “বিএনপি সর্বদা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই মুক্তিযোদ্ধারা যেন প্রাপ্য সম্মান পান।

এসময় সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা ডাঃ জাহিদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading