জুয়া খেলার অপরাধে ৬ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
রাতের আঁধারে ৬ জন মিলে ৩ হাজার ৩০ টাকা নিয়ে খেলছিলেন জুয়া।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার ওরফে ফিজুল এর ধানের চাতাল হতে তাদের আটক করা হয়েছে। এসময় তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় তাঁদের আটক করা হয়েছে।তাঁদের নিকট হতে ১ সেট DON ALPHA CARDS তাস ৫২টি এবং নগদ অর্থ ৩ হাজার ৩০ টাকা জব্দ করেন পুলিশ ।
আটককৃতরা হলেন টাটকপুর ফকির পাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে হামিদ মাহমুদ (৩২), গোলাম মোস্তফার ছেলে নাহিদ ইসলাম (২৮), মনছের আলীর ছেলে রাসেল শেখ (২৪), আব্দুস সাত্তারের ছেলে মাজারুল ইসলাম (৪২) এছাড়াও টাটকপুর ও খয়েরপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলের রায়হান কবির (২৫),ও আলিফ উদ্দিনের ছেলে আশিকুর ইসলাম(৩২)।
প্রকাশ্যে জুয়া খেলায় যুব সমাজ ধ্বংসসহ সমাজে নারী নির্যাতন ও চুরি ছিনতাই রোধে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩/৪ ধারা মোতাবেক তাঁদের আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ফুলবাড়ি উত্তর কৃষ্ণপুর এলাকার মৃত মোন্নাফ মন্ডলের ছেলে মাসুম আলী(৩৫), বিরামপুর উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে নাসিম আহমেদ(২৯), ফুলবাড়ি উপজেলার সুজাপুর মধ্যপাড়া গ্রামের জনাব আলীর ছেলে সাগর আলী(৩০) বিরামপুর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের আজহার আলীর ছেলে আক্কাস আলী(৩০)আটক করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জনসহ মোট ১০ জনকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
