মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পট পরিবর্তনে বিএনপি বনে গেছেন ভালুকার আ.লীগ নেতা  সবুজ গাজি

০ টি মন্তব্য 44 ভিউ 10 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ময়মনসিংহ ব্যুরো
print news | পট পরিবর্তনে বিএনপি বনে গেছেন ভালুকার আ.লীগ নেতা  সবুজ গাজি | সমবানী

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানামুখী কৌশলে এগোচ্ছে বিএনপিতে আওয়ামী লীগ নেতা সবুজ গাজি।

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করাতিবাড়ি জহিরুল ইসলামের ছেলে সবুজ গাজি আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং স্থানীয় চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চুর খুবই আস্থাভাজন ছিলেন।

পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত।গত ২৮-১২-২০১৮সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগের চেয়ারম্যান বাচ্চু সাহেবের উপস্থিতিতে আওয়ামী লীগে যোগদান করেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেই তাকে বিএনপির এক কর্মী সমাবেশে এবং উপজেলা বিএনপির শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটির সহ -সম্পাদক পদে থাকতে দেখে এবং আওয়ামীলীগে যোগদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিব্রতকর অবস্থায় পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরাও।

এ নিয়ে দেশজুড়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা বলেন, ভালুকা উপজেলা হবিরবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী খাদেমুল ইসলাম মনার আপন বাতিজা সবুজ গাজি এক সময় আওয়ামী লীগের রাজনীতিতে গত ২৮-১২-২০১৮ সালে আনুষ্ঠানিক ভাবে যোগদেন। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা করেন।বিগত কয়েকবছর পর ১০-৭-২০২৩সালের উপজেলা শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহসম্পাদক পদ অর্থের মাধ্যমে লাভ করে ৫ই আগষ্টের পর নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিতে থাকেন তিনি।

কোনো কর্মসূচিতে। আন্দোলন-সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন বিএনপির ‘নেতাকর্মী’ সেজে গেছেন। দাপট দেখাতে শুরু করেছেন নিজ এলাকায়।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট এর পর তিনি হঠাৎ করে প্রকাশ্যে দল নিয়ে বিএনপির কর্মী সমাবেশ করছেন। এটা দুঃখজনক। এতে করে ভালুকা উপজেলার বিএনপির ওপরে আস্থা হারাচ্ছেন সাধারণ জনগণ। দ্রুত হাইকমান্ডকে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই আমরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে থেকে বিগত ১৭ বছর সব সুযোগ-সুবিধা নিয়েছেন তারা। দিন বদলের মাত্রই এ পরিবর্তন, এটা খুবই লজ্জার-কষ্টের।

এদিকে এ ব্যাপারে জানতে সবুজ গাজির মোবাইল ফোনে একাধিক বার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আওয়ামী লীগের ত্যাগী, আস্থাভাজন নেতাদের সঙ্গে সমন্বয় না করে কিছু দালাল চক্রের সঙ্গে সমন্বয় করে তাদের দলে স্থান দেওয়া হয়েছিল। তারা দলের সব সুযোগ সুবিধা নিয়েছেন। তারা এসেছিলেন ব্যবসা করতে, ব্যবসা শেষ, এখন আবার চলে গেছেন। আমাদের নেতা তোফায়েল আহাম্মেদ বাচ্চুর সহযোগীতায়

তাদের দলে এনেছিলেন। এখন তারা সুযোগ পেয়ে চলে গেছে। কোনো ত্যাগী নেতা দল ছাড়েননি, ছেড়েছেন সুযোগ সন্ধানীরা।

ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব,মোর্শেদ আলম বলেন, দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্র-জনতা মারা গেছেন, তাদের হত্যা করা হয়েছে। সেইসব হত্যা মামলার আসামিদের সঙ্গে বিএনপি নামধারী আওয়ামী লীগের প্রেতাত্মারা অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা জানাই। যারা এ কাজগুলো করছেন, তাদের বিরুদ্ধে ভালুকা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেবে। ।

দলের কোনো পদ-পদবিতে নেই। ছিলেন না কোনো কর্মসূচিতে। আন্দোলন-সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাই এখন বিএনপির ‘নেতাকর্মী’ সেজে গেছেন। দাপট দেখাতে শুরু করেছেন নিজ এলাকায়। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন দখল, চাঁদাবাজি আর অপকর্মে জড়িয়ে পড়ছেন অনেকে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীরা।

এ পরিস্থিতিতে ‘অনুপ্রবেশকারী’ কথিত নেতাকর্মীর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন দলের হাইকমান্ড। দলের কোনো নেতাকর্মীও অপকর্মে সম্পৃক্ত হলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading